সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
গণসংযোগকালে তিনি বলেন, “আমি কাজের ছেলে। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। কিন্তু গত ১৭ বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব।”
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে নগরঘাটা ইউনিয়নের রাইসমিল, কালিবাবাড়ি, মটবাড়ি, মাঝ নগরঘাটা, রথখোলা, গুচ্ছগ্রাম বসুন্ধারা, আসাননগর, হরিণখোলা, বুড়ুন গোয়ালপোতা ও মাঝ হরিণখোলাসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী সরদার, সাবেক সভাপতি এস এম হাইদার আলী, সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, সাবেক যুবদলের সিনিয়র সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদুল হক মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।
