ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে পাটকেলঘাটা বাজারে আয়োজিত আলোচনা সভায়…
“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায়…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া…
আনতালিয়া, তুরস্ক | ৯–২০ নভেম্বর ২০২৬ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ অংশগ্রহণ…
সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মো. মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের একটি অফিস আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও নিষ্ফল ঘোষণা…
তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ ভাসতে দেখা গেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত মরদেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তবে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ…
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনটিতে দেশপ্রেমিক সিপাহি-জনতার মিলিত এক বিপ্লব সংঘটিত হয়েছিল। ওই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল। সুসংহত…
সাতক্ষীরার তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষ (৫৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। আহত রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষ জানান, অভিযুক্ত লিটন শেখ (২২) একই গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তাঁর বাবার সঙ্গে লিটনের সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তাঁর বাবার পথরোধ করেন লিটন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত লিটন শেখ একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই পর্বের উদ্বোধন করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহব্বত আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল। প্রধান অতিথির বক্তব্যে মহব্বত আলী সরদার বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। কিন্তু সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকেই প্রতিভা বিকাশের সুযোগ পায় না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। নগরঘাটার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাছাই কমিটির সভাপতি ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সাইদুল আলম বাবলু। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর মাধ্যমে নগরঘাটাসহ আশপাশের এলাকার প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ…