মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, ২৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।।
নভেম্বর ৩, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষ (৫৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

আহত রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষ জানান, অভিযুক্ত লিটন শেখ (২২) একই গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তাঁর বাবার সঙ্গে লিটনের সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তাঁর বাবার পথরোধ করেন লিটন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত লিটন শেখ একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।