শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার অনিমেশ চক্রবর্তীর গোল্ডেন এ-প্লাস অর্জন, যশোর বোর্ডে সাধারণ বৃত্তি লাভ

নিজস্ব প্রতিনিধি,
অক্টোবর ৩০, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ভায়ড়া ঠাকুরপাড়া গ্রামের কৃতী সন্তান অনিমেশ চক্রবর্তী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস (GOLDEN A+) অর্জন করেছে। একই সঙ্গে সে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ বৃত্তি লাভ করেছে।
অনিমেশ চক্রবর্তী ভায়ড়া ঠাকুরপাড়া গ্রামের অসীম চক্রবর্তীর সুযোগ্য পুত্র। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনিমেশের এই কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবারের পক্ষ থেকে সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে, যেন সে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জীবনে আরও এগিয়ে যেতে পারে।
তার এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার,
সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ ক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। তারা অনিমেশের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।