সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের পক্ষে জনসমর্থন ও দোয়া চেয়ে নির্বাচনী সভা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তালা…
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলামের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিকেরা। ২…
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে তালা মহিলা কলেজ। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অর্জন উদযাপনে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি…
সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাঠকর্মী তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন (৪২) জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী। অভিযুক্ত সুমন সরদার (৩৬) একই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম (২২) গত ২৩ ফেব্রুয়ারি জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা করে কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতেন বলে অভিযোগ করেন মাঠকর্মী গিয়াস উদ্দীন। অভিযোগে বলা হয়, অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় রোববার সকালে গিয়াস উদ্দীন টাকা চাইতে সুমনের বাড়িতে যান। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি বাম হাতের বাহুতে কামড় দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম অভিযোগের ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন এবং তাঁকে ঝাড়ু দিয়ে মারধর করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি। জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, “আমার কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।” তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ##
যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান। রবিবার (১ নভেম্বর ২০২৬)…
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন…
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতি ষ্ঠাবার্ষিকী (২৯ অক্টোবর) উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ…
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ভায়ড়া ঠাকুরপাড়া গ্রামের কৃতী সন্তান অনিমেশ চক্রবর্তী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস (GOLDEN A+) অর্জন করেছে। একই সঙ্গে সে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ বৃত্তি…
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ উচ্ছেদ…
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন, রাস্তার পাশ থেকে গাছ কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই…