মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

অক্টোবর ২২, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সভা করেছে তালা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান রাজু, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, সদস্য কে এম শাহীনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, ফারুক সাগর, অর্জুন বিশ্বাস,কাজী লিয়াকত হোসেন ও কামাল হোসেন। এ ছাড়া ছাত্রদল নেতা রিপন ইসলাম এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন হাওলাদার বক্তব্য দেন। বক্তারা সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের প্রতিবাদ জানান এবং এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। সভা শেষে আগামী ২৪ অক্টোবর সকাল ১১টায় তালা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ##

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

অক্টোবর ২১, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের ওই পোস্টকে কেন্দ্র করে জেলাজুড়ে বিতর্ক…

তালায় তিন দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

অক্টোবর ২০, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ১৭, ১৯ ও ২০ অক্টোবর উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব পূজামণ্ডপ পরিদর্শনকালে…

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন

অক্টোবর ১৯, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

সরকারের উন্নয়ন ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা-অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপি…

তালায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন

অক্টোবর ১৯, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

সাতক্ষীরার তালায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত…

তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা

অক্টোবর ১৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা। রোববার…

তালায় সদরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা

অক্টোবর ১৯, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি, আটারই, জেয়লা ও জাতপুরসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন  ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা। রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন…

তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ অনুষ্ঠিত

অক্টোবর ১৯, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মামনীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন…

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন

অক্টোবর ১৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে কোন সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কিছু নেই। এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সকলেই আমরা ভাই-ভাই। এখানে ধর্ম যার যার…

তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান

অক্টোবর ১৮, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর, নলতাসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের…