সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রাম থেকে ১৭ বছর বয়সী এক কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে একই গ্রামের শিমুল মোড়ল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিমুল ও তাঁর…
সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। কিশোরী বন্যা খাতুন (১৬) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাসবাস গ্রামের জামিয়ার আলী মোড়লের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গরীব সরদার ওরফে রানা (১৭)-এর সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১৭ অক্টোবর) হাসবাস গ্রামে লোকমান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ছাড়া আগামী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সংশ্লিষ্টদের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তর…
“বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় তালার ভূমিজ…
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য…
বিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নকশা অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের…
শিক্ষার আলোয় বদলে যাওয়ার ব্যতিক্রমী উদ্যোগ: নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও আনন্দঘণ আয়োজন। উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘শ্যামনগর আতরজান মহিলা…
জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও নানামুখী পরিবেশগত সংকট মোকাবিলা করে কৃষি, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা এবং সামাজিক নেতৃত্বে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের ২৫ গ্রামীণ নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা…
সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির অভিযোগে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘেরমালিক বিশ্বনাথ ঘোষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার ভোররাতে জেয়ালা উত্তরখোলা সরকারি বিলের বিশ্বনাথ ঘোষের ঘের থেকে ক্ষিতিশ চন্দ্র মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ঘেরের কর্মচারী গফফার, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫ থেকে ২০ জন তাঁকে সংঘবদ্ধভাবে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হয় এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। পরে সকাল ৮টার দিকে তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী পার্থ মণ্ডল ও প্রকাশ মণ্ডলসহ স্থানীয় কয়েকজন জানান, ক্ষিতিশের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তাঁর দুই পা ও হাত ভাঙা এবং মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের ক্ষত দেখা গেছে বলে তাঁরা দাবি করেন। নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল বলেন, “স্বামীকে মারধরের খবর পেয়ে বিলে গিয়ে তাঁকে উদ্ধার করি। তখনও তিনি কথা বলতে পারছিলেন। তিনি আমাকে মারধরে জড়িত কয়েকজনের নাম বলেছেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।” তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, ক্ষিতিশ মণ্ডলকে শুক্রবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ##
নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার তালায় মহাসমারোহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর…
পাটের প্রতিমায় দুর্গাপূজা, ঐতিহ্য তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন