সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে শারদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ১৭, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

“বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় তালার ভূমিজ অফিস চত্বরে তালার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ ছোটবন্ধুর হাতে শারদ উপহার হিসেবে নতুন পোশাক উপহার বিতরণ করা হয়।

এসময়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, জ্যেষ্ঠ সদস্য সরদার ওয়াসিফ আহম্মেদ জিসান, অর্ঘ্য ঘোষ ও মীর জাফিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের টিম লিডার আবু সাঈদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মল্লিক, সুরভী সাদিয়া লিমা, শাহরিয়ার জামান রাফি, মাহফুজ, হোসেন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শারদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু সুপর্ণা বলে, “আমি এই উপহার পেয়ে অনেক আনন্দিত। আমি চাই, বড় বন্ধুরা প্রতি বছর আমাদের এই উপহার দিক।”

সুপর্ণার মা বলেন, “আমার মেয়ে এই পোশাক পেয়ে অনেক খুশি। এই পোশাক পরে আমার মেয়ে পূজা উপভোগ করবে। আমি চাই, তারা প্রতি বছর এভাবে উপহার বিতরণ করুক।”

অনুষ্ঠানে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান বলেন, “আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও প্রচেষ্টায় প্রতিবছরের মতো এ বছরও আমরা ছোট বন্ধুদের মাঝে শারদ উপহার দিতে পেরেছি। শিশুদের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই মানবিক কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন শিশু-কিশোর ও তরুণদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বিশ্বাস করে, পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।