সাতক্ষীরার তালায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া, খানপুর, শিপপুর ও কেসমতঘোনাসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
