সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তালা মহিলা কলেজে তালা উপজেলা বিএনপির উদ্দোগে এই নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষে মনোনীত প্রার্থ হাবিবুল ইসলাম হাবিব।
দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেইনার হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কানাডার সাস কাস ওয়ান বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং তালা কলারোয়ার ধানের শীষের মনোনীত হাবিবুল ইসলাম হাবিবের কন্যা কানেতা ইয়া লাম লাম অরনী।
এ সময় আর উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ।
এ সময় তালা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি’র নির্বাচনী পলিং এজেন্টেদেরকে নির্বাচনী আচরণবিধি সহ নানান বিষয় প্রশিক্ষণ দেয়া হয়।
