বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হতে পারলে কোনো বৈষম্য থাকবে না: ইসলামকাটি ধানের শীষের প্রার্থী হাবিব

নিজস্ব প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে তালা ও কলারোয়ার হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমান অধিকার নিয়ে কাজ করা হবে। কারও সঙ্গে কোনো ধরনের বৈষম্য করা হবে না।

তিনি আরও বলেন, তালা, পাটকেলঘাটা ও কলারোয়া থানা এবং পৌরসভাগুলোকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষি ভাতা প্রদান করা হবে।

ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার আহ্বায়ক আকবর আলী এবং পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।