সাতক্ষীরার তালা উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে অনাথ ঘোষ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাছিয়ারা গ্রামের ভোলা ঘোষের ছেলে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য শিরনা সুলতানা জানান, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে অনাথ ঘোষ বাড়ি থেকে মাছিয়ারা ভোটকেন্দ্রের দিকে রওনা দেন। পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
