রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত!

এস এম মোতাহিরুল হক শাহিন
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
শনিবার (২১ শে ফেব্রুয়ারী) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকালে প্রভাত ফেরী শেষে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর সভাপতিত্বে ইন্সট্রাক্টর ইমান আলীর  পরিচালনায় প্রধান
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া)র সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়তের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহঃ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক  গোলাম ফারুক,
তালা প্রেসক্লাব সভাপতি এমএ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবার হোসেন,সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠ, তালা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মোতাহিরুল হক শাহিন, সাধারণ সম্পাদক সরদার আব্দুল্লাহ, সহ-সভাপতি অহিদুজ্জামান রিপন, আল আমিন , যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ মহিব, কোষাধক্ষ্য হামিদুল,প্রচার সম্পাদক মিলন গোলদার, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর সহ সাংবাদিকবৃন্দ,  উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন,
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ  ইজ্জতউল্লাহ বলেন, রাষ্ট্রভাষা বাংলা ভাষার জন্য সালাম রফিক, জব্বার সহ নাম না জানা অনেকে শহীদ হয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কয়েক লক্ষ লোক শহীদ হয়েছে, ২৪ এর গণঅভ্যুত্থানে অনেক শিক্ষার্থীসহ অনেকে শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করছি, সেই সাথে যে বাংলা ভাষার জন্য ছাত্র জনতা জীবন দিল এখনো অফিস আদালত ইংরেজিতে চিঠিপত্র লেখা হয়,  দেশের সকল অফিস আদালতে চিঠিপত্র  বাংলা ভাষা করার জন্য জোর দাবি জানাচ্ছি, তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে আমি সকলের এমপি, সকলকে সাথে  নিয়ে উপজেলা উন্নয়ন করতে চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।