খুলনায় একটি ব্যাংকের ভেতরে টেবিলে রাখা ভ্যানিটি ব্যাগ হারিয়ে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়ালেন এক মহিলা। এ ঘটনায় খুলনা সদর থানা-এ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী রেহানা পারভীন (৫৫) জানান, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটে তিনি সোনালী ব্যাংক কর্পোরেট শাখার নগদ জমা কাউন্টারের সামনে টেবিলে তার ভ্যানিটি ব্যাগ রেখে কাউন্টারে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ব্যাগটি আর সেখানে নেই।
তিনি আরও জানান, ব্যাগে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ব্যাংক হিসাব সংক্রান্ত স্বাক্ষরিত চেক বইয়ের কয়েকটি পাতা, অফিস আইডি কার্ড, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বাসা ও অফিসের চাবি ছিল।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান না পেয়ে তিনি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা সদর থানায় জিডি নং-৯৩৬ করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
