সাতক্ষীরা ১ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন-পরবর্তী সময়ে নিজ এলাকার বিভিন্ন কর্মকর্তা ও শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর,হরিহর নগর,বালিয়া। জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী,জেঠুয়া বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন এবং ধারাবাহিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এরপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তালা হাসপাতালে কর্তৃপক্ষ, ডাঃ এবং সকল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি আরও বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন।
বিকালে তিনি তালা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক,
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন , উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ,সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী অন্যান্য নেতৃবৃন্দ।
