সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর উদ্যোগে Special Program Development (Agriculture) এর আওতায় মৎস্য ও ফসল খাতের উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে সাসের প্রধান কার্যালয়ে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের প্রশাসন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুস সবুর এবং পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স।
সাসের Special Program Development প্রকল্পের মৎস্য কর্মকর্তা মোঃ ইকরামুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম সেলিম রেজা, কৃষি কর্মকর্তা জয় মজুমদার ,মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা।
এ সময় মৎস্য ও ফসল খাতে কাজ করা ২০ জন সদস্যের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা প্রান্তিক কৃষক ও মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
