সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাসের (ACCEFS) প্রকল্পের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি।।
মার্চ ৮, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আশাশুনিতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে সাস ও স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (ACCEFS) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সংলাপ কেন্দ্র ও সংলাপ ফোরামের কিশোরীদের অংশগ্রহণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নাটানা কামিনী সংলাপ কেন্দ্র, থানাঘাটা জবা সংলাপ কেন্দ্র, মাড়িয়ালা শিউলি সংলাপ কেন্দ্র, আদালতপুর গন্ধরাজ সংলাপ কেন্দ্র, বুধহাটা গোলাপ সংলাপ কেন্দ্র, নওয়াপাড়া জুই সংলাপ কেন্দ্রসহ বিভিন্ন সংলাপ কেন্দ্রের কিশোরীরা অংশগ্রহণ করে। পাশাপাশি ইছামতী, ডালিয়া, গন্ধরাজ, গোলাপ, মধুমতি, যমুনা, টিউলিপ, রুপসা, খোলপেটুয়া ও হাড়িভাঙা সংলাপ ফোরামের কিশোরীরাও উপস্থিত ছিল।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, শিক্ষা বিস্তার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের এডমিন অফিসার পিনাক কুমার সরকার, পরিবেশ কর্মকর্তা শারমিন আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস সরকার, ইন্টার্ন অফিসার কল্লোল সরকারসহ প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জবা সংলাপ কেন্দ্রের কিশোরী অনিমা মন্ডল বলেন, নারী ও কন্যাদের অধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে এবং তাদের ক্ষমতায়নে সচেতনতা বৃদ্ধি জরুরি।
রুপসা সংলাপ ফোরামের কিশোরী জয়িতা সরকার বলেন, নারীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই তাদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইছামতী সংলাপ ফোরামের কিশোরী বিপাশা মন্ডল বলেন, কিশোরীদের শিক্ষা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হলে তারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সংলাপ কেন্দ্র ও সংলাপ ফোরামের কিশোরী সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।