সাতক্ষীরার আশাশুনি উপজেলায় টিউলিপ ও গন্ধরাজ সংলাপ ফোরামের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার শ্রীউলা ও আশাশুনি ইউনিয়নের ধান্যহাটি ও লাঙ্গলদাড়িয়া এলাকায় এই কমিটি গঠন করা হয়।
টিউলিপ সংলাপ ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহানারা বেগম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রহিমা খাতুন। অন্যদিকে গন্ধরাজ সংলাপ ফোরামের সভাপতি বিপাশা সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কনিকা সরকার।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন সাসের ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস সরকার, ইন্টার্নশিপ অফিসার কল্লোল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাসের (ACCEFS) প্রজেক্ট ম্যানেজার ওবায়দুল হক বলেন, সংলাপ ফোরাম স্থানীয় মানুষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ফোরামের মাধ্যমে নারীসহ স্থানীয় জনগণ নিজেদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারবে এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।
সাসের (ACCEFS)প্রকল্পের পরিবেশ কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। সংলাপ ফোরামের মাধ্যমে স্থানীয় জনগণ পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে উৎসাহিত হবে এবং টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
