বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি।।
মার্চ ১০, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিক্ষক ও হাফেজ পড়ুয়া শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে ১০ মার্চ ২০ রমজান মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসা চত্ত্বরে ইয়াতিম খানার শিক্ষক ও হাফেজ পড়ুয়া শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেন আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মো. আছগর আলী, সহাকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন, সহকারি শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন। এসময় ইয়াতিম খানার শিক্ষকসহ হাফেজ পড়ুয়া ১০ জন শিশুর মাঝে নতুন পোষাক হিসেবে পাঞ্জাবী-পাজামা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জাকাতের হক আদায় করতে মাগুরা-তালতলা আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স, ইয়াতিম খানা ও হাফেজ পড়ুয়া শিশুদের উন্নয়নে পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।