মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি :
মার্চ ১৬, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার তালায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে তালা থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিপন ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।
এর আগে তালা বাজারে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, তালা তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মারুউল ইসলাম মারুফ,মেহেদী হাছান সাগর তালা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ হাসান সাগর, হারুনা রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজসহ থানা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।