শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
মার্চ ১৯, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ’-এর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে সদর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন লাবসা গোলচত্বর মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাত মোল্যা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশের মোটর শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও বঞ্চিত। আমাদের এই ঐক্যবদ্ধ হওয়ার মূল লক্ষ্য হলো শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং যেকোনো বিপদে একে অপরের পাশে দাঁড়ানো। তিনি নতুন কমিটিকে সততা ও নিষ্ঠার সাথে সাধারণ শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে একজন অসহায় আহত মোটর শ্রমিককে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা মটর পার্টস টায়ার টিউব ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল মাতব্বার, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী এবং ১২৭৫ ভি.আইপি শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরার সভাপতি মো. বকুল মোড়ল। এছাড়াও খুলনা জেলা কমিটির সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক সুমন কাজী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ফরায়েজি এবং বাগেরহাট শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

পরিচিতি সভায় মো. মনিরুজ্জামান বাবুকে সভাপতি এবং মো. আশরাফুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় নবগঠিত কমিটির সদস্যরা কেন্দ্রীয় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে ইফতার মাহফিল শেষে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাত মোল্যা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।