শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলায় অসহায়, গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ!

এস এম মোতাহিরুল হক শাহিন :
মার্চ ১৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আসন্ন ঈদ-উল- ফিতর -২০২৬ উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় অসহায়, গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) সকালে তালা উপজেলার আল-আমীন একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও নগদ অর্থ বিতারণ করেন সাতক্ষীরা -১( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামি খুলনা অঞ্চল প্রধান অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হোসনেয়ারা এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী,ওলামা বিভাগের মাওঃ কবিরুল ইসলাম, ইউনিয়ন আমির মুজিবর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ৩৫০ টি পরিবারের মাঝে ১টি করে ৩৫০ পিচ শাড়ি ও ০৫ লাখ টাকা বিতরণ বিতরণ করা হয়।

দুপুরে এম পি সাহেব খলিশখালী ইউনিয়নের কাটাখালি গ্রামের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাহায্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।