শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ!

এস এম মোতাহিরুল হক শাহিন
মার্চ ১৯, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার তালায় “সমাজ উন্নয়ন ও আর্তমানবতার সেবা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আলোকিত যুব সংঘ’।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তালা উপজেলার রহিমাবাদ আদর্শ গ্রামে মোতাহিরুল হক ফুয়াদ এর সভাপতিত্বে এনামুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের এস ভিপি ও ম্যানেজার তাদেরকে অন্তরের ইঞ্জিঃ মোঃ ইদ্রিস আলী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাফেজ আজিজুর রহমান,আদর্শ গ্রামের উপদেষ্টা সাইদুর রহমান সাইদ,মাষ্টার শেখ শফিউর রহমান, আয়ুব হোসেন,সাংবাদিক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহিরুল হক শাহিন, মাষ্টার মাহাবুবুর রহমান,ডাঃ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন,রাজিন শেখ,মোস্তাফিজুর রহমান,আজমুল হেসেন,রুবেল ইসলাম,ফিরোজ হোসেন,রানা,মেহরাব হোসেন,তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম সহ রহিমাবাদ এলাকায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উপহার পেয়ে স্থানীয় সুবিধাভোগীরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ‘আলোকিত যুব সংঘ’ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।