মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৩১ মার্চ সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক :
মার্চ ৩০, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

৩১ মার্চ, প্রয়াত সাংবাদিক, তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী সহকারী এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জীবদ্দশায় তিনি দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, দৈনিক শক্তি, দৈনিক সমাচার, গণমত, নগরবার্তা, দৈনিক আল মুজাদ্দেদ ও দৈনিক মিল্লাতসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর লেখনী ছিল সমাজ সচেতনতা, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ়।

সহকর্মীরা জানান, এস. এম. নুর আলী ছিলেন নির্ভীক ও নীতিবান সাংবাদিক, যিনি সত্য প্রকাশে কখনো আপস করেননি। তালা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয়।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে সাংবাদিক মো. সেলিম হায়দার সকলের কাছে তার পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।