বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় খলিষখালীতে সাসের নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Salim Hayder
এপ্রিল ৮, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

তাপস সরকার ::
তালা উপজেলার খলিষখালীতে ০৭ এপ্রিল ২০২৬ তারিখে নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ে এক দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে Special Program-Development(Agriculture) মৎস্যখাত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সাস-এর সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ মাছ চাষ, রোগ প্রতিরোধ, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্যজাত পণ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ উৎপাদনের বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম । তিনি নিরাপদ মৎস্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরে বলেন, সচেতনতা ও সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
প্রশিক্ষণে স্থানীয় মৎস্যচাষী ও সাস-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।