শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
এপ্রিল ৯, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় ইয়াবাসহ রানা সরদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দুলুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রানা সরদার উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকরামপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে। খলিষখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বি.এম. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনী পূর্বেও রানা সরদার ও তার স্ত্রী আকাশী (ছদ্মনাম)কে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।