সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

নিজস্ব প্রতিনিধি।।
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস, তালা এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কিট দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল সরদার এবং উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার অংশ হিসেবে এসব ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।