বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় সাইকেল চালাতে গিয়ে নিখোঁজ অয়ন, পরে ভোমরা থেকে উদ্ধার

নভেম্বর ১৯, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ

সাতক্ষীরার তালায় সাইকেল চালাতে গিয়ে নিখোঁজ হয়েছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী অয়ন আইচ (১৩)। পরে তাকে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের…

জলবায়ু চ্যালেঞ্জে টিকে থাকার লড়াই:সাতক্ষীরায় বিনার উদ্ভাবিত জাত নিয়ে আঞ্চলিক কর্মশালা

নভেম্বর ১৭, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

উপকূলীয় বাংলাদেশের কৃষি এখন জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতার মতো বহু মাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে সাতক্ষীরার মতো সীমান্তবর্তী উপকূল অঞ্চলে চাষাবাদ দিন দিন কঠিন হয়ে উঠছে। এই সংকটময় পরিস্থিতিতে কৃষিকে টিকিয়ে রাখতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট –বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদি, লবণসহিষ্ণু ও উচ্চ ফলনশীল ফসলের জাত এবং আধুনিক প্রযুক্তি। কৃষিক্ষেত্রে উদ্ভাবন ও শস্যবিন্যাস পরিবর্তনের এই সম্ভাবনাকে মাঠপর্যায়ে আরও দ্রুত সম্প্রসারণের লক্ষ্যেই সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পমেয়াদি, লবণসহিষ্ণু ও উচ্চ ফলনশীল ফসলের জাত। এই উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তির লক্ষ্যে অনুষ্ঠিত এই আঞ্চলিক কর্মশালা কৃষিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান বিনা সাতক্ষীরার ইনচার্জ মো: কামরুজ্জামান। সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, উপ-পরিচালক ড. মো. আশিকুর রহমান এবং সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, ব্রি’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজ্জাদুর রহমান, বারী’র সাতক্ষীরা অফিসের ইনচার্জ ড. শিমুল মন্ডল। অন্যান্যদের মধ্যে…

ভূমি সন্ত্রাসীদের হামলা মামলা থেকে রক্ষা পেতে সাতক্ষীরায় মাওলানার ব্যাতিক্রমি ‘গৃহ-মানববন্ধন’

নভেম্বর ১৭, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

ভূমি সন্ত্রাসীদের হামলা মামলা থেকে রক্ষা পেতে সাতক্ষীরায় মাওলানা মহিউদ্দিনের ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী শিক্ষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন এই ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক…

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি

নভেম্বর ১৭, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দা মুসলিমা খাতুন (৩৫)। এক সময় সংসারের আর্থিক সংকটে তাকে অন্যের বাড়িতে কাজ করতে হতো। তার স্বামী ছিলেন একজন প্রান্তিক জেলে ও সনাতনী…

আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প

নভেম্বর ১৬, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন ঝাটিকাটা গ্রামের ভদ্রকান্ত সরকার সবসময়ই মাছ চাষে আগ্রহী ছিলেন। জমি ছিল, শ্রম ছিল, স্বপ্নও ছিল—কিন্তু ছিল না সঠিক পদ্ধতি আর প্রয়োজনীয় সরঞ্জাম। ফলে যতই…

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে সচেতনতা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত

নভেম্বর ১৬, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার সোনারগাঁ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায়…

অনলাইন কম্পিউটার” এর নতুন ও আধুনিক কম্পিউটার শো-রুম উদ্বোধন ১৯ নভেম্বর

নভেম্বর ১৬, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় কম্পিউটার জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন কম্পিটার। খুব শীঘ্রই সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন এলাকা কাচ্চি ডাইন ও ইউসিবি ব্যাংকের নিচে “অনলাইন কম্পিউটার” এর একটি নতুন ও আধুনিক কম্পিউটার শো-রুম…

তালায় সিভিল সোসাইটি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নভেম্বর ১৫, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি হাব কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) ভূমিজ ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়…

তালা-কলারোয়ায় হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ভোট চাইলো বিএনপি অঙ্গসংগঠনগুলো

নভেম্বর ১৩, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা…

সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে বাংলা এডিশনে যোগ দিলেন মুশফিকুর রহমান

নভেম্বর ১২, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের নেতৃতাধীন দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মুশফিকুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রতিনিধি…