বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

নিউজ ডেস্ক :
জানুয়ারি ১, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালায়
ছাত্রদল আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে এ কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও (তালা – কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের,তালা উপজেলা যুবদলের আহবায় মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার,ছাত্রনেতা মেহেদী হাসান,তালা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের ঐতিহ্য তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।