শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত, ৬৫টি স্মার্টফোন চুরি

কামাল হোসেন।
জানুয়ারি ৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা বাজারে দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের এসময় বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। সোমবার (৬ জানুয়ারী) ভোর ৬ টায় এ ঘটনা ঘটে।
দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স সত্তাধিকারী প্রশান্ত দত্ত জানান, আজ সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি দামী স্মার্টফোট নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোর চক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।