শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় খেশরায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কামাল হোসেন :
এপ্রিল ২৬, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তালা উপজেলার খেশরা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু খেশরা গ্রামে শ্যাম কুমার দাশের মেয়ে সৃজা দাস (৩)।

খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, দুপুরের দিকে শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে নেমে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।