বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় কর্মকারদের ব্যস্ততা

হাফিজুর রহমান শিমুল
জুন ৬, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

৭ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ)। এই ঈদকে ঘিরে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা এলাকার কামার শিল্পীরা। আরমাত্র দুইদিন পরে পবিত্র ঈদ উল আজহা। সেই জন্যে সকাল-সন্ধ্যা দম ফেলার ফুরসত নেই যেনো কামারশিল্পী কারও। টুং টাং লোহার শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন কামারশালাগুলো। উপজেলার বিষ্ণুপুর, চাঁচাই, কোমরপুর, শ্রীরামপুর, ফতেপুর, চাম্পাফুল গ্রামসহ বিভিন্ন হাটবাজারে কামাররা দা, বঁটি, চাকু, চাপাতি তৈরি ও ধার/শান দেওয়ার কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এসব সরঞ্জামের চাহিদা এখন তুঙ্গে। স্থানীয় কামাররা জানান, স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকেও পাইকারী ব্যবসায়ীমহল এসে এসব সরঞ্জাম সংগ্রহ করছেন। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় খরচও বেড়ে গেছে। চৌমুহনী হাটের কামারশিল্পী সুকুমার, শ্রীকৃষ্ণ এ সাংবাদিককে বলেন- এক সময় কামারদের অনেক কদর ছিল কর্মে চাঞ্চল্য ছিলো, এখন আধুনিক যন্ত্রপাতির কারণে আমাদের তৈরি জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমেছে। তবে কোরবানির ঈদের সময়টায় একটু আশার আলো দেখি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।