বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

এস এম মোতাহিরুল হক শাহিন
অক্টোবর ১০, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া কৃষ্ণনগর অশোকের মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানদিয়া ইউনিয়ন আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ অক্টোবর) বিকাল ৫ টায় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
ইউনিয়ন সেক্রেটারি আনিচুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, নগরঘাটা ইউনিয়ন আমীর মাওলানা মেহেদী হাসান, স্থানীয় নেতা রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-দুর্নীতি, দমন-পীড়ন ও ন্যায়বিচারের অভাব দূর করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
এর আগে সকালে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ নগর ঘাটা ইউনিয়নের নিমতলা গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে সবুজ সরকার পা ভেঙ্গে যাওয়া দেখতে যান। পারিবারিক খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী,উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।