সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের উপর পড়ে মো: শাওন ইসলাম (৩৩) নামে এক বাস কন্ডাক্টর (সুপারভাইজার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।
খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ -ওসি মো: মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ফাইম হোসেন জানান, শুক্রবার দুপুরে খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি বিনেরপোতা ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই বাস সুপারভাইজার শাওন ইসলাম মারা যান। একই সঙ্গে বাস ও ইজিবাইকে থাকা অন্তত সাতজন যাত্রী আহত হন।
আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০) , সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) ,বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ জানান, দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আর আহত হয়েছে অনেকজন তবে বর্তমানে এ মুহুর্তে চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আবার একজনের অবস্থা আশঙ্কাজনক
