মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মৃত্যু

নিউজ ডেস্ক :
ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিল (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। তিনি মুড়াকলিয়া গ্রামের মৃত তাজল শেখের পুত্র।
মুড়াকলিয়া গ্রামের বাসিন্দা মো. সোহাগ পারভেজ জানান, শুক্রবার দুপুরে তালার মাঝিয়াড়া এলাকায় আব্দুল জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে শনাক্ত করে তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, আব্দুল জলিল দীর্ঘ কর্মজীবন শেষে অবসর জীবন কাটাচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।