বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের যশোর মহাসমাবেশে নিরাপত্তা তদারকি পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

নিজস্ব প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের যশোর মহাসমাবেশে নিরাপত্তা তদারকি পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম। আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফব্রুয়ারি) দুপুরে যশোর জেলার সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহাসমাবেশে উপস্থিত হন। উক্ত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সেনাবাহিনী,রেপিড একশন ব্যাটেলিয়ান, বিজিবি, আনসারসহ অন্যান্য সকল বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। তারেক রহমান খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে মহাসমাবেশের পরে যশোরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমাবেশে উপস্থিত হবেন। উক্ত সমাবেশকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যে যশোর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম যশোরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে উপস্থিত হয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি চেয়ারম্যানের নিরাপত্ত সাথে নিয়োজিত সিএসএফ কর্মকর্তাদের সাথে নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময়ে তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপারগণ সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।