তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে Special Program–Development (Agriculture)-এর আওতায় দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি তালা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর অ্যাডমিন অফিসার সাইফুল ইসলাম এবং পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাসের কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা মো. ইকরামুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা এস. এম. সেলিম রেজা, সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও উপকারভোগীরা।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
