বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২ ফব্রুয়ারি) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার Special Program Development (Agriculture) এর আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা নিরাপদ খাদ্য অফিসার ও সেনেটারী ইন্সপেক্টর মোঃ খায়রুল ইসলাম, ইউপিটিসি’র ইন্সপেক্টর মোঃ ইমান আলীও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র টেকনিক্যাল অফিসার ও কৃষি প্রকল্পের সমন্বয়কারী মোঃ নয়ন হোসেন। এ সময় রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং নিরাপদ খাদ্যের উপর কুইজ প্রতিযোগিতায় ৫ জনকে পুরুস্কৃত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।