মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া মো. জিয়াউর রহমান মোড়ল মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ হাকিমের সভাপতিত্বে এবং সাংবাদিক এস. এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, জিএম খলিলুর রহমান লিথু, সেকেন্দার আবু জাফর বাবু, রোকনুজ্জামান টিপু, কাজী আরিফুল হক ভুলু, শফিকুল ইসলাম, জয়দেব চক্রবর্তী, শাহিনুর রহমান, রিয়াদ হোসেন, ইমরান হোসেন, তাপস সরকার, আজিজুল ইসলাম, মীর ইমরান মাহমুদ, মো. কামাল হোসেন ও রফিকুল ইসলাম নয়নসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, সাতক্ষীরা-১ আসনে অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পেয়েছেন, তা তাকে আরও অনুপ্রাণিত করছে। সাংগঠনিকভাবে কাজ করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আগামী নির্বাচনে এ আসনে দলকে বিজয়ী করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।