সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষ্যে নতুন আবেদনকারীদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খলিলনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
উপজেলা সমাজসেবা অফিসের অসীত কুমার রায়ের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের তোহফিক, মোঃ মাসুম বিল্লাহ, খলিলনগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান, সদস্য সচিব আব্দুল করিম গাজী, ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন, আঃ জলিল শেখ, শাহাদাত হোসেন, জিয়াউর রহমান, আরঙ্গোজেব, লেয়াকত মোড়ল, হাসান, শিরিনা সুলতানা, এমপি’র প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ ও আফরোজা সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরে তালা উপজেলায় প্রতিবন্ধী ভাতার জন্য মোট ৬৮৬ জন আবেদন করেছেন। এর মধ্যে খলিলনগর ইউনিয়নে আবেদন করেছেন ৬৭ জন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় আবেদনকারীদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নির্ধারণ করা হয়। পাশাপাশি কিছু ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়।
