শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ১লা মে দিবস পালিত

এস এম মোতাহিরুল হক শাহিন
মে ১, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
১লা মে শুক্রবার সকাল ৮ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যান ফেডারেশন তালা উপজেলার উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সাবেক সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, পেশাজীবী নেতা হাফেজ শাহ আলম,ইসলামকাটি ইউনিয়ন সভাপতি হাকিম,ইজিবাইক শ্রমিক সভাপতি কামরুল ইসলাম রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন,কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাথায় সংগঠনের লোগো সম্বলিত নীল রঙের ক্যাপ।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য।” তারা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।