বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কৃতি সন্তান ও তরুণ ছাত্রনেতা জি এম আল মামুন অভি। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জি এম আল মামুন অভির এ সাফল্যে তার অনুসারী ও তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রাজপথে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তার এই অন্তর্ভুক্তির খবরে এলাকায় বিভিন্ন মহলে অভিনন্দনের জোয়ার বইছে। নেতা-কর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও সাহসিকতার মাধ্যমে তিনি আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে আরও বেশ কয়েকজন যোগ্য ও ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ছাত্র রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
