সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস. এম. মোতাহিরুল হক শাহিন
মে ৪, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা ‘জলাবদ্ধতা’ নিরসনে এবং করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনস ভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ডাঃ শেখ আফতাব উদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অধ্যাপক মোঃ গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস, এম আবুল কালাম আজাদ,তালা সদর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু.নাগরিক কমিটির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরন পানি কমিটির দিলীপ সানা,

আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, তালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রেন্টু, অর্থ সম্পাদক, এস এ মোতাহিরুল হক শাহিন,মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ভদ্র,মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, এডভোকেট মশিয়ার রহমান, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মাওলানা আকবর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের একটি অভিশাপ। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং কৃষি ও জনজীবন সচল রাখতে দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি তালা উপজেলা জলবদ্ধতার নিরসনকল্পে খাল খননের জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। বক্তারা তালা উপজেলার জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের পথ সচল করা এবং নদী-খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করেন।
এ ব্যাপারে এম পি মহোদয় পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে যোগাযোগ রক্ষা করছেন।
তিনি মৎস্যজীবীদের জন্য পর্যাপ্ত ভিজিএফ প্রদানের লক্ষ্যে এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিধবা এবং বয়স্কদের ভাতা বৃদ্ধি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ডি ও লেটার প্রদানের জন্য উভয় অধিদপ্তরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।