রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
মে ৯, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন। সভার শুরুতে গত সভার রেজুলেশন পাঠ করেন দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোতাহিরুল হক শাহিন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সহ সমাজকল্যাণ সম্পাদক আরিফ বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য জয়দেব চক্রবর্তী ও শেখ কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ক্লাবের ব্যাংক হিসাব খোলা, কার্যনির্বাহী কমিটির ক্যালেন্ডার ও সদস্যদের জন্য পৃথক ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।