বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান

নিজস্ব প্রতিনিধি।।
মে ১৩, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার সত্ত্বাধীকারি ও ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অনুমোদিত ৪১১ জন সদস্য বিশিষ্ট কমিটির তালিকায় ৩৭৫ নাম্বারে কাজী সাজেদুর রহমানের নাম অন্তভূক্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজেদুর রহমান। কাজী সাজেদুর রহমান সাতক্ষীরা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি ব্যবসায় যুক্ত হন।

পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে তিনি কেপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ডিসপোজেবল পেপার কাপ উৎপাদন করে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী সাজেদুর রহমান বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার রচিত দুটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে “উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা” এবং “প্রকল্প”। তার বর্ণাঢ্য জীবনে আরো একটি অর্জন তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য পদে মনোনিত হলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।