রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি রেজাউল, সম্পাদক সজীব

নিজস্ব প্রতিনিধি।।
মে ১৬, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীব দৌলা এবং কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিনুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ রেজাউল ইসলাম ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগদীশ কুমার হালদার পেয়েছেন ৩৫০ ভোট।
সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে সজীব দৌলা ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২৮৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে অজয় কুমার দাশ ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফিরোজ আহম্মেদ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।