সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খাঁনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর ডাঃ আলহাজ্ব মুহাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর তালা উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, চেয়ারম্যান আবুল কালাম, তালা সদর প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল মোমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলামসহ অনেকে।
সভায় উপজেলা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, অনলাইন জুয়া, চুরি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
