মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।।
মে ২৫, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় তালগাছ থেকে পড়ে খাইরুল ইসলাম কাগজী (৪৯) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম কাগজী খলিশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত ইউপি সদস্য এবং গণেশপুর গ্রামের মৃত খালেক কাগজীর ছেলে। তিনি খলিশখালী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান জানান, ঘটনার সময় খাইরুল ইসলাম বাড়ির পাশের একটি তালগাছে উঠে তালের কাঁদি কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

খলিশখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।