বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিনিধি।।
মে ২৬, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

​২৬ মে মঙ্গলবার সকাল ১০টায় যায়নাব ক্লিনিক নূরনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসহায় মা ও বোনদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

​এ সময় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষ যেন ঈদের দিনে একটু ভালো পোশাক পরে আনন্দ করতে পারেন, সেই লক্ষ্যেই এ শাড়ি বিতরণের আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু উপস্থিত থেকে শাড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল রহিম, মোঃ ফারুক হোসেন, শামীম হোসেন, শুভ সাহা, মিঠু প্রমূখ।

এ সময় উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং উক্ত সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সকলের জন্য দোয়া করেন।

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।