সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি।।
মে ৩১, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে নিজ এলাকার নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। রবিবার (৩১ মে) সকালে ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ উপলক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে জিএম আল-মামুন অভি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে সুস্থ, পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব ও জাতিবান্ধব।
বক্তব্যের শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।